শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কিশোরের গলাকাটা মরদেহ উদ্বারের দুই মাসেও আটক হয়নি আসামী, প্রতিবাদে মানববন্ধন

মোঃ সিফাত রানা   |   বুধবার, ৩০ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৫৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কিশোরের গলাকাটা মরদেহ উদ্বারের দুই মাসেও আটক হয়নি আসামী, প্রতিবাদে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১৫ বছর বয়সী নবম শ্রেণী পড়ুয়া এক কিশোরের গলাকাটা মরদেহ উদ্বারের দুই মাস পেরিয়ে গেলেও একজন আসামীও আটক হয়নি। এর প্রতিবাদে ও ঘটনার সুষ্ঠ তদন্তের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার দুপুরে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৬ আগষ্ট সন্ধ্যা থেকে নিখোঁজের পরদিন সকালে পাশের গ্রাম আদিনা কলেজের পাশে ফুটকোর মাঠ এলাকায় ফসলী জমিতে রক্তাক্ত মরদেহ উদ্বার করা হয় কিশোর আব্দুল করিমের।

তার গলা কাটা ছাড়াও শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন পাওয়া যায়। এ ঘটনার দুই মাস পার হয়ে গেলেও এখন পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি। নিহতের পরিবার ও স্বজনদের অভিযোগ, শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইন্দ্রজিত টাকা দাবি করলে নিহত কিশোর আব্দুল করিমের বাবা পানের দোকানদার আব্দুল সাত্তার তা দিতে না পারায় আসামী ধরছে না পুলিশ। মানববন্ধনে নৃশংসভাবে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ঘটনার সুষ্ঠ তদন্তের দাবি জানান বক্তারা।

শিবগঞ্জ থানার এসআই ইন্দ্রজিত ভুক্তভোগী পরিবারের নিকট টাকা দাবির অভিযোগ অস্বীকার করে জানান, ক্লুলেস মার্ডার হওয়ায় দেরি হচ্ছে। তবে তদন্তকাজ চলমান রয়েছে, শীগ্রই আসামী আটক করা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com