শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কুড়িগ্রামের রাজারহাটে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

এম জি রাব্বুল ইসলাম পাপ্পু   |   বুধবার, ০৪ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ৪৭৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুড়িগ্রামের রাজারহাটে  ট্রেনে কাটা পড়ে একজনের  মৃত্যু
১০

কুড়িগ্রামের রাজারহাটে ট্রেনে কাটা পড়ে এক কাঠমিস্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার (৩জুন) সকাল সাড়ে ৯টায় রাজারহাট- তিস্তা রেল সড়কের কিশামত পুণকর কসাইটারী গ্রামে। পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের কিশামত পুণকর কসাইটারী গ্রামের মৃত তমিজ উদ্দিনের দ্বিতীয় ছেলে কাঠমিস্ত্রী আব্দুস সালাম(৬৫) মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বাইসাইকেল যোগে রেল লাইন পারাপারের সময় পার্বতীপুর থেকে ছেড়ে আসা কুড়িগ্রামের রমনাগামী রমনা লোকাল ট্রেন ধাক্কা দেয়। ঘটনাস্থলেই আব্দুস সালামের মৃত্যু ঘটে।

খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউনিয়া রেলওয়ের ফাঁড়ি ইনচার্জকে বিষয়টি অবহিত করেন বলে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ তছলিম উদ্দিন জানিয়েছেন। এলাকবাসী দাবী করেন, রেললাইনের ধারে অবৈধভাবে বাড়ি নির্মাণ করায় ট্রেন আসা যাওয়ার বিষয়টি লক্ষ্য করা যায় না। সে কারণে এখানে হরহামেশেই দূর্ঘটনা ঘটে।#

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com