শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কুড়িগ্রামে জাগো বাহে তিস্তা বাঁচাই কমিটির সংবাদ সম্মেলন

এম জি রাব্বুল ইসলাম   |   শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ১২৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুড়িগ্রামে জাগো বাহে তিস্তা বাঁচাই  কমিটির  সংবাদ সম্মেলন
১০

জাগো বাহে তিস্তা বাঁচাই, এই স্লোগানে তিস্তা নদীর পানির নায্য হিস্যা আদায় ও তিস্তা মেগা প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।   শনিবার (১৫ ফেব্রুয়ারি ) বিকেলে কুড়িগ্রাম পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপে­ক্স ভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।   এসময় উপস্থিত ছিলেন, তিস্তা নদী রক্ষা আন্দোলনের কুড়িগ্রাম জেলা কমিটির সমন্বয়কও জেলা বিএনপির আহবায়ক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, তিস্তা নদী রক্ষা কমিটির সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব,আশরাফুল হক রুবেল,সাইয়েদ আহমেদ বাবু সহ অন্যান্যরা।   সংবাদ সম্মেলনে বক্তরা জানান, চলতি মাসের ১৭-১৮ ফেব্রুয়ারি তিস্তা নদীর তীরবর্তী অঞ্চলে দুই দিন ব্যাপী লাগাতার অবস্থান কর্মসুচি পালিত হবে।

এসময় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। এছাড়াও  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখবেন। এই দু’দিন রংপুর বিভাগের তিস্তা পাড়ের ১০টি স্পষ্টে এ কর্মসুচি পালিত হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com