শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কুমিল্লায় নারী ধর্ষণের প্রতিবাদে কিশোরগঞ্জে বাসদ (মার্কসবাদী) ও নারী মুক্তি কেন্দ্রের মানববন্ধন

মোহাম্মদ খায়রুল ইসলাম ফকির (কিশোরগঞ্জ) প্রতিনিধি:   |   বুধবার, ০২ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ১৩৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুমিল্লায় নারী ধর্ষণের প্রতিবাদে কিশোরগঞ্জে বাসদ (মার্কসবাদী) ও নারী মুক্তি কেন্দ্রের মানববন্ধন

কুমিল্লার মুরাদনগরে নারী ধর্ষণের ঘটনায় প্রতিবাদ জানিয়ে বাসদ (মার্কসবাদী) ও বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের উদ্যোগে কিশোরগঞ্জের গোবিন্দপুর বাজারে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ জুলাই) বিকেলে গোবিন্দপুর বাজারে দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) কিশোরগঞ্জ জেলা শাখার নেতা কমরেড আলাল মিয়া, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের নেত্রী রেশমা আক্তার, কৃষক সংগঠনের প্রতিনিধি আব্দুল আউয়াল প্রমুখ।

বক্তারা বলেন, দেশে একের পর এক নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা ঘটছে। এসব অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় সমাজে এই প্রবণতা বেড়েই চলেছে। তরুণ সমাজের নৈতিক অবক্ষয় ও মূল্যবোধের অভাব, গণমাধ্যমে অশালীনতা এবং সামাজিক অবক্ষয় এসব অপরাধের অনুকূল পরিবেশ তৈরি করছে। তাঁরা বলেন, শুধু নিন্দা বা ঘৃণা নয়—সমাজের সকল সচেতন নাগরিককে ঐক্যবদ্ধভাবে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মানববন্ধনে বক্তারা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com