| বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ | প্রিন্ট | ১৮৫ বার পঠিত | পড়ুন মিনিটে
আজ সেনাসদরে অনুষ্ঠিত জাতীয় প্রতিরক্ষা কলেজ (এনডিসি) কর্তৃক আয়োজিত ‘ক্যাপস্টোন ২০২৫/০২’ কোর্সের অংশ হিসেবে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশিষ্ট সমাজসেবক একেএম মজিবুল হক।
এদিন কমান্ড্যান্ট, এনডিসি-এর নেতৃত্বে সশস্ত্র বাহিনী, প্রশাসন, বিচার বিভাগ, কূটনীতি, স্বাস্থ্য, শিক্ষা, গণমাধ্যম ও বিভিন্ন গুরুত্বপূর্ণ খাত থেকে আগত ৪৫ জন জ্যেষ্ঠ স্কলার সেনাসদর পরিদর্শনে অংশ নেন। এই বৈচিত্র্যময় অংশগ্রহণ জাতীয় কৌশলগত চিন্তা ও সামরিক-অসামরিক সহযোগিতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
সেনাবাহিনী প্রধান কোর্স অংশগ্রহণকারীদের স্বাগত জানিয়ে তাদেরকে জাতীয় উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে অভিহিত করেন। এসময় তিনি বর্তমান ও ভবিষ্যৎ কর্মকৌশল সম্পর্কে দিকনির্দেশনা দেন এবং আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে সামরিক অপারেশনস্ পরিদপ্তরের পরিচালক একটি তথ্যবহুল উপস্থাপনা প্রদান করেন। পাশাপাশি উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা।
জাতীয় পর্যায়ের এই গুরুত্বপূর্ণ আয়োজনে একেএম মজিবুল হকের অংশগ্রহণ নিঃসন্দেহে কুমিল্লা তথা মুরাদনগরের জন্য এক গর্বের বিষয়। এ খবরে মুরাদনগরের সাধারণ মানুষ আনন্দিত ও গর্বিত। তাঁরা তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ এবং আরও বৃহৎ সফলতার জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com