শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কুমিল্লার মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে আ.লীগ নেতার নেতৃত্বে কৃষককে কুপিয়ে হত্যা

নাজমুল হাসান   |   বুধবার, ০৮ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৫২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুমিল্লার মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে আ.লীগ নেতার নেতৃত্বে কৃষককে কুপিয়ে হত্যা
৫৬

কুমিল্লার মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে মাওলা সরকার (৪৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মাওলা সরকার উপজেলার পূর্ব ধইর পশ্চিম ইউনিয়নের মহেশপুর গ্রামের মৃত হাশেম সরকারের ছেলে।

জানা যায়, মঙ্গলবার রাত প্রায় সাড়ে ৮টার দিকে বাজার থেকে বাড়ি যাওয়ার পথে উপজেলার পূর্ব ধইর পশ্চিম ইউনিয়নের মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার, ইউপি নির্বাচন ও সেচ স্কিম সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে অভিযোগ উঠেছে।

নিহতের চাচাতো ভাই ও স্থানীয় ইউপি সদস্য আবদুর রহিম সরকার জানান, মঙ্গলবার রাতে মাওলা সরকারসহ কয়েকজন মহেশপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে পূর্ব পরিকল্পিতভাবে ঝোপের আড়ালে লুকিয়ে থাকা সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। খোরশেদ আলমের নেতৃত্বে ৮-১০ জনের একটি দল ধারালো অস্ত্র দিয়ে মাওলার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মাওলা সরকারকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী মোশারফ হোসেন জানান, আমরা বাজার থেকে ফেরার পথে হঠাৎ ঝোপের আড়াল থেকে কয়েকজন বের হয়ে মাওলাকে কুপাতে শুরু করে। আমরা চিৎকার করলে তারা দ্রুত পালিয়ে যায়।এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জানান, পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে মামলা রুজু করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com