শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কুমিল্লা জেলার তিতাস বন্যার পানিতে প্লাবিত

তানভীর ইসলাম আলিফ:   |   বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুমিল্লা জেলার তিতাস বন্যার পানিতে প্লাবিত

ভারী বৃষ্টিপাত ও ভারতের ডুম্বুর বাধ খুলে দেওয়ায় কুমিল্লা জেলার তিতাস উপজেলার কালাকান্দি, ভিটিকান্দি ও নারান্দিয়া ইউনিয়নের কিছু গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে। তবে পানি বৃদ্ধি ও বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে তাহলে বাকি গ্রাম ও ইউনিয়নগুলোও বন্যাকবলিত হয়ে পরবে।

সরেজমিনে গিয়ে দেখা যায় যে, কলাকান্দি ইউনিয়নের খানে বাড়ি ও আফজলকান্দি গ্রামের প্রায় কয়েকশো পরিবার পানি বন্ধি, কোথাও কোথাও বুক অব্দি পানি, গবাদিপশু সহ বিপাকে সবাই। খানে বাড়ি থেকে জাহাপুর গামি কয়েক কিলোমিটার রাস্তা সম্পূর্ণ পানির নিচে।

এছাড়া ভিটিকান্দি ইউনিয়নের দাসকান্দি, ঘোষকান্দি, দুলারামপুর, দড়িকান্দি ও হরিপুর গ্রামে বন্যার পানি প্রবেশ করে কৃষিজমি ও বসত বাড়ি প্লাবিত। নারান্দিয়া ইউনিয়নের আসমানিয়া বাজারের প্রবেশ পথে গোমতী নদীর উপর ব্রিজ এর কাজ চলমান, তবে জনগণের চলাচলের জন্য কাঠের একটি ব্রিজ অস্থায়ী ভাবে নির্মাণ করা হয় কিন্তু পানির তীব্র স্রোতে তা গতকাল (২১ আগস্ট) ভেঙে যায়।

এতে নারান্দিয়া ও ভিটিকান্দি ইউনিয়নের প্রায় পঞ্চাশ হাজার মানুষের নদী পার পারারে দুর্ভোগ তৈরি হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com