তানভীর ইসলাম আলিফ হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: | বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | ৪২ বার পঠিত | পড়ুন মিনিটে
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই উত্তেজনার ঘটনা ঘটেছে। ২২ জানুয়ারি ২০২৬ বিকাল ৫টার দিকে স্বতন্ত্র প্রার্থী এম.এ. মতিন খান পারথি ও ধানের শীষ প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সমর্থকদের মধ্যে দাওয়াপাল্টা দাওয়া শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকেই দুই প্রার্থীর সমর্থকরা হোমনা ও তিতাসের বিভিন্ন এলাকায় প্রচারণায় অংশগ্রহণ করেন। তবে বিকেলে হঠাৎ দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। দ্রুত স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নির্বাচন কমিশনের কর্মকর্তা জানান, এ ধরনের ঘটনা শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশকে বিঘ্নিত করতে পারে। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রথম দিনের এই উত্তেজনা প্রার্থীদের সমর্থকদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার মাত্রা প্রতিফলিত করছে। এ অবস্থায় সমর্থক ও সাধারণ মানুষকে শান্তিপূর্ণভাবে প্রচারণায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com