বিশেষ প্রতিনিধি।। | শনিবার, ০৭ জুন ২০২৫ | প্রিন্ট | ৪৯৯ বার পঠিত | পড়ুন মিনিটে
দ্বীপজেলা ভোলায় কুরবানির বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণে আমাদের করনীয় শীর্ষক সচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৬ জুন) বিভিন্ন যুব ও সামাজিক সংগঠনের উদ্যোগে এবং পরিবেশ অধিদপ্তর, ভোলা জেলা শাখার সার্বিক তত্ত্বাবধানে দ্বীপজেলা ভোলায় কুরবানির বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। কুরবানির বর্জ্য পরিবেশসম্মত ভাবে অপসারণের জন্য ভোলার জনসাধারণকে অনুরোধ করা হয়। এসময় পৌরসভা/জেলা পরিষদ/উপজেলা পরিষদ/ইউনিয়ন পরিষদের নির্ধারিত স্থানে কুরবানি নিশ্চিত করতে এবং যত্রতত্র প্রানি জবাই করা হতে বিরত থাকতে সকলকে অনুরোধ করা হয়।
জবাইকৃত প্রানির উচ্ছিষ্টাংশ ডাস্টবিন অথবা নির্ধারিত স্থানে ফেলতে উৎসাহিত করা হয়। তরুণ সংগঠক মোঃ শাফায়াত হোসেন (সিয়াম) বলেন, কুরবানির বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণের জন্য ভোলা জেলায় বিভিন্ন যুব ও সামাজিক সংগঠনের উদ্যোগে এবং পরিবেশ অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে এই সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসময় কুরবানির বর্জ্য অপসারণ বা কুরবানির গোশত বিতরণে পরিবেশসম্মত (বায়োডিগ্রেডেবল) ব্যাগ/পাত্র ব্যবহার এবং কুরবানির বর্জ্য স্বাস্থ্যবিধি মেনে দ্রুত অপসারণে পৌরসভা/জেলা পরিষদ/উপজেলা পরিষদ/ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষকে সহায়তা করার আহবান জানানো হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com