মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): | শুক্রবার, ০৯ মে ২০২৫ | প্রিন্ট | ২৩৬ বার পঠিত | পড়ুন মিনিটে
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজের এডহক কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে ছয়সূতী ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি, বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ছয়সূতী’র সাবেক সভাপতি ও বর্তমান জনতা ব্যাংক লি.এর সিনিয়র প্রিন্সিপাল অফিসার এ.বি.এম বদরুল আলম মুর্শেদ ওরুফে রাজিব’কে সভাপতি করা হয়েছে। অভিভাবক প্রতিনিধি করা হয়েছে ছয়সূতী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, ছয়সূতী বাসস্ট্যান্ড বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. জুয়েল মিয়া’কে।
এছাড়া পদাধিকার বলে সদস্য সচিব হয়েছেন অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ আবদুল মালেক ও শিক্ষক প্রতিনিধি হয়েছেন জুবাইরিয়া খাতুন।
গত ৫ মে ঢাকা বোর্ড কর্তৃক এক চিঠিমূলে এতথ্য নিশ্চিত করেন ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ আবদুল মালেক। তিনি আরো জানান গত ৮ মে বৃহস্পতিবার উক্ত এডহক কমিটির প্রথম সভা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের রুমে অনুষ্ঠিত হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com