শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কুলিয়ারচরে জাতীয় পুষ্টি সপ্তাহ এর সমাপনী ও পুরস্কার বিতরণ

মুহাম্মদ কাইসার হামিদ   |   বুধবার, ০৪ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ৪৪৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলিয়ারচরে জাতীয় পুষ্টি সপ্তাহ এর সমাপনী ও পুরস্কার বিতরণ
২৪

“শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এর সহযোগিতায় কিশোরগঞ্জের কুলিয়ারচরে জাতীয় পুষ্টি সপ্তাহ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তৃক আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পুষ্টি কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা ফাতেমাতুজ্-জোহরা।

এসময় উপজেলা পুষ্টি কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পুষ্টি কমিটির সদস্য উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহফুজ উদ্দিন ভূইয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ রানা, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল আলীম রানা, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ ও সাংবাদিক মো. নাঈমুজ্জামান নাঈম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তমাল কান্তি মল্লিক, মেডিকেল অফিসার ডা. জিন্নাত সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফারুক, হাসপাতালের স্টাফসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। পুষ্টির উপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ হোসেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com