শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র মোটরসাইকেল শোডাউন

মুহাম্মদ কাইসার হামিদ   |   বুধবার, ২৮ মে ২০২৫   |   প্রিন্ট   |   ২৮১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র মোটরসাইকেল শোডাউন

আগামী ৩১মে শনিবার কিশোরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কর্মী সম্মেলন সফল করতে প্রচার প্রচারণার অংশ হিসেবে দলটির কুলিয়ারচর উপজেলা শাখার উদ্যোগে মোটরসাইকেল শোডাউন করেছে নেতাকর্মীরা। বুধবার (২৮মে) বিকাল সাড়ে তিনটার দিকে কুলিয়ারচর পৌর এলাকার ডাক বাংলোর মোড় থেকে ভৈরব উপজেলা জামায়াতের আমির কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মাও. মো. কবির হোসাইন ও কুলিয়ারচর উপজেলা শাখার আমির মাওলানা মুহাম্মদ রফিকুর রহমানের নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন বের করে কুলিয়ারচর পৌরসভা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের রাস্তা প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্যে দিয়ে শেষ হয়।

মোটরসাইকেল শোডাউনে অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন, দলটির কুলিয়ারচর উপজেলা শাখার নায়েবে আমির মাওলানা মাহবুবুর রহমান আবেদী, সেক্রেটারি মাওলানা মশিউর রহমান মহসীন, বায়তুল মাল সম্পাদক মাওলানা মেহেদী হাসান, কুলিয়ারচর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মদ নূরুল আলম ও সেক্রেটারি মুহাম্মদ জুবায়ের আহমদ সহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুলিয়ারচর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীবৃন্দ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com