শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় নিহত অসুস্থ যুবক মুর্শিদ মিয়ার ঔষধ কেনা হলোনা

মুহাম্মদ কাইসার হামিদ   |   সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ৭৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় নিহত অসুস্থ যুবক মুর্শিদ মিয়ার ঔষধ কেনা হলোনা

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সিএনজি চালিত অটোরিকশা ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে মুর্শিদ মিয়া (৪২) নামে এক যুবক নিহত হয়েছে। সোমবার (২৭জানুয়ারি) সকাল ১১ টার দিকে উপজেলার দ্বাড়িয়াকান্দি-ডুমরাকান্দা রাস্তার উত্তর সালুয়া সরকার বাড়ি নামক স্থানে সড়ক দূর্ঘটনার শিকার হয়ে নিহত হন তিনি। মুর্শিদ মিয়া উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া গ্রামের আব্দুল হাসিমের ছেলে। জানা যায়, বাড়ি থেকে সিএনজিযোগে ঔষধ আনার জন্য কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে রওয়ানা হয়ে দ্বাড়িয়াকান্দি-ডুমরাকান্দা রাস্তার উত্তর সালুয়া সরকার বাড়ি নামক স্থানে আসামাত্র দ্বাড়িয়াকান্দি থেকে আসা অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয় সিএনজিটি।

এসময় অটোরিকসার যাত্রী জেলার পাকুন্দিয়া উপজেলার চরকোনা গ্রামের আব্দুল মালেকের ছেলে মো. নাসির উদ্দিন (২৮) কয়েকজন লোক নিয়ে গুরুতর আহত মুর্শিদ মিয়াকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কুলিয়ারচর থানা পুলিশ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তমাল কান্তি মল্লিক বলেন, নিহতের শরীরের বিভিন্ন জায়গায় কাটাজনিত আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন।

নিহতে বড় ভাই মস্তু মিয়া (৬০) বলেন, ঔষধ আনার জন্য তার ছোট ভাই মুর্শিদ মিয়া কুলিয়ারচর সরকারি হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়ে সড়ক দূর্ঘটনায় মারা যায়। আর ঔষধ নেওয়া হলোনা তার। তিনি আরো বলেন মুর্শিদ মিয়ার স্ত্রী সহ ৮ বছরের ১ছেলে ও ৫ বছরের ১ মেয়ে সন্তান রয়েছে। এখন তাদের কি উপায় হবে? তাদের কে দেখবে? এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম বলেন, মুর্শিদ মিয়ার মরদেহ উদ্ধার করে থানায় আনার পর পরিবারের কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে তাঁর মরদেহ হস্তান্তর করা হয়েছে। তবে এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com