শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কুলিয়ারচরে সাংবাদিক পুত্র সাখাওয়াত হোসেন জনি আর নেই,….

মুহাম্মদ কাইসার হামিদ   |   সোমবার, ২৬ মে ২০২৫   |   প্রিন্ট   |   ১৯২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলিয়ারচরে সাংবাদিক পুত্র সাখাওয়াত হোসেন জনি আর নেই,….

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক কুলিয়ারচর উপজেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব এর কুলিয়ারচর উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মরহুম মো. সাহাব উদ্দিনের ছোট ছেলে স্থানীয় বেতিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাখাওয়াত হোসেন জনি আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। কিডনি জনিত সমস্যায় ২৫ মে রোববার বিকাল ৪টা ৪৫মিনিটের সময় ঢাকা আসগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪২ বছর। মৃত্যুর সময় মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

ওইদিন রাত ১০ ঘটিকার সময় স্থানীয় মাসকান্দি ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে মাসকান্দি গ্রমীণ কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়। তাঁর মৃত্যুতে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম সিআইপি, কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত, সাধারণ সম্পাদক এম এ হান্নান, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কুলিয়ারচর উপজেলা শাখার সভাপতি মো. মাহফুজুল হক ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সহ সাংবাদিক সমাজ গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com