শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কুলিয়ারচর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানদের শপথ গ্রহণ

মুহাম্মদ কাইসার হামিদ:   |   বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ৯৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলিয়ারচর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানদের শপথ গ্রহণ
১৫

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবুল হোসেন লিটন, ভাইস- চেয়ারম্যান সৈয়দ নূরে আলম ও মহিলা ভাইস-চেয়ারম্যান মোছা. লিপি আক্তার শপথ গ্রহণ করেছেন।

গত ৪ জুলাই বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার কার্যালয় সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করেন তারা। এসময় শপথ বাক্য পাঠ করান ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।

বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ শেষে তাদের অভিনন্দন জানান।

উল্লেখ্য, গত ৫ জুন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপে কুলিয়ারচর উপজেলা পরিষদ নির্বাচনে ১ লাখ ৬২ হাজার ৪১৯ ভোটের মধ্যে ভাইস-চেয়ারম্যান পদে উপজেলা পরিষদের দুইবারের সফল প্যানেল চেয়ারম্যান ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র সৈয়দ নূরে আলম চশমা প্রতীক নিয়ে ১০ হাজার ১৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তিনি এনিয়ে টানা তিনবার উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আনিছুর রহমান খাঁন টিউবওয়েল প্রতীক নিয়ে পান ৯ হাজার ১৫৩ ভোট।

অন্যদিকে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মুর্শিদ উদ্দিন আহমেদ এর সহধর্মিণী ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোছা. লিপি আক্তার ফুটবল প্রতীকে ১২ হাজার ৬৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রহিমা আক্তার কলস প্রতীকে পান ৩ হাজার ৫৮১ ভোট ও সাঈদা খানম মুক্তা হাঁস প্রতীকে পান ২ হাজার ৯৫৪ ভোট।

এ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হোসেন লিটন ছাড়া আর কেউ মনোনয়নপত্র দাখিল না করায় যাচাই বাছাই শেষে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন গত ১৯ মে যথাযথভাবে চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।

আবুল হোসেন লিটন কুলিয়ারচরের বিশিষ্ট শিল্পপতি মরহুম আলহাজ্ব কাঞ্চন মিয়ার সুযোগ্য সন্তান, কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রধান উপদেষ্টা সিআইপি মরহুম আলহাজ্ব মো. মুছা মিয়া ও কুলিয়ারচর পৌরসভার প্রয়াত মেয়র আবু হাসান কাজলের আপন ছোট ভাই এবং কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসান এর চাচা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com