শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কুলিয়ারচর উপজেলা মহিলা বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

মুহাম্মদ কাইসার হামিদ   |   বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ১৪১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলিয়ারচর উপজেলা মহিলা বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা মহিলা বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা মহিলা বিএনপির সভাপতি বিলকিস আক্তার রেখার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল মিল্লাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান ও সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মহসিন রানা বাদল, উছমানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবুল কাশেম, ছয়সূতী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোসলিম উদ্দিন রতন, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাফেজ মো. মাসুদ আহমেদ, রামদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সাফি উদ্দিন, ফরিদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, উছমানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সিদ্দিক মিয়া, সালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো,. খায়রুল ইসলাম বকুল, উপজেলা বিএনপির সদস্য মো. কবির হোসেন, পৌর যুবদলের সদস্য সচিব মুখলেসুর রহমান মঞ্জু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. কামরুল ইসলাম মুছা ও যুগ্ম আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন। মহিলা নেত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন, মোছা. রোখসানা আক্তার, ফাতেমা আক্তার, ফরিদা বেগম, মিনারা বেগম, আফিয়া আক্তার, কাঞ্চন মালা কর, হাওয়া সুলতানা, আকলিমা আক্তার, মোছা. তাহেরা, নূরজাহান, ফাতেমা আক্তার, জেরিয়া সুলতানা সীমা, নিলু বেগম, সেলিনা আক্তার ও মৌসুমী আক্তার প্রমূখ।

আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com