মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): | বুধবার, ৩০ জুলাই ২০২৫ | প্রিন্ট | ৬৬ বার পঠিত | পড়ুন মিনিটে
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা থেকে ২০২২ ও ২০২৩ সালের এসএসসি, দাখিল, এইচএসসি ও আলিম পরীক্ষায় অংশ নিয়ে উপজেলা পর্যায়ে সেরা ফলাফল অর্জনকারী ৪০ জন কৃতী শিক্ষার্থীর মাঝে পুরস্কার, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়েছে। গতকাল ২৯ জুলাই বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ক্রেস্ট, সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ্-জোহরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা শিক্ষা অফিসার শামছুন নাহার মাকছুদা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী জেলা শিক্ষা অফিসার আবুল কাসেম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মো. ফজলুল হক, বেগম নূরুন্নাহার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মতিয়ার রহমান, ছয়সূতী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক, লক্ষ্মীপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসীম উদ্দিন (খোকন), ফরিদপুর ইউনিয়ন আবদুল হামিদ ভূঞা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল কাদির, এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু চন্দ্র সূত্রধর, আগরপুর গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান, বীর কাশিমনগর এফ.ইউ. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম, আবুল কাসেম স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক বিউটি বেগম, বাংলা বাজার আদর্শ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দা নাছিমা বেগম, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ, সাংবাদিক মুহাম্মদ শাহ্ আলম ও সাংবাদিক মো. নাঈমুজ্জামান নাঈম সহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি, সদস্যবৃন্দ ও পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানটির সার্বিক দায়িত্বে ও সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান। জানা যায়, পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) স্কিমের আওতায় এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ১০ হাজার টাকা করে এবং এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের ২৫ হাজার টাকা করে পুরস্কার হিসেবে শিক্ষার্থীদের নিজ নিজ ব্যাংক একাউন্টে স্কীম দপ্তর কর্তৃক প্রেরণ করা হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com