শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কুলিয়ারচরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সেমিনার অনুষ্ঠিত

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):   |   শুক্রবার, ২২ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ৩৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলিয়ারচরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সেমিনার অনুষ্ঠিত
১০

কিশোরগঞ্জের কুলিয়ারচরে রোগীকল্যাণ সমিতি ও ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির সফল বাস্তবায়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গত ২১ আগস্ট বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ্-জো্হরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক কামরুজ্জামান খান।

সেমিনারে স্বাগতিক বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী।

এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার মো. কামরুল হাসানের সঞ্চালনায়

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, কিশোরগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শহিদুল্লাহ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (বিআরডিবি) আনিছুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান ও উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মো. সোলায়মান।

উক্ত সেমিনারে অংশগ্রহণ করেন উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক ক্ষুদ্রঋণ প্রকল্প গ্রামের সভাপতি ও দলনেতাসহ উপজেলা সমাজসেবা কর্মকর্তা কার্যালয়ের কর্মচারীবৃন্দ।

এর আগে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ক্ষুদ্রঋণ প্রকল্প গ্রামের সভাপতি ও দলনেতাসহ উপজেলা সমাজসেবা কর্মকর্তা কার্যালয়ের কর্মচারীবৃন্দদের মাঝে

উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com