শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কুলিয়ারচরে গর্ভবতী নারীদের স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):   |   বুধবার, ২০ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ৯৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলিয়ারচরে গর্ভবতী নারীদের স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
৪৪

কিশোরগঞ্জের কুলিয়ারচরে গর্ভবতী নারীদের স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০আগস্ট) দুপুরে সালুয়া ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ্-জোহরা। এসময় সালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, জুনিয়ার কনসালটেন্ট, গাইনি এন্ড অবস্ ডা. ফাহমিদা আক্তার ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা শাখা’র আমির মাওলানা মো. রফিকুর রহমান, সালুয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো. খাইরুল ইসলাম বকুল, সাংগঠনিক সম্পাদক মো. সাদেকুর রহমান, বীর কাশিমনগর এফ ইউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রিয়াজুল করিম, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ, সাংবাদিক মো. মাইন উদ্দিন, সাংবাদিক মো. নাঈমুজ্জামান নাঈম, সাংবাদিক মো. লোকমান হোসাইন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও ৭০জন গর্ভবতী নারী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সালুয়া ইউনিয়ন পরিষদের সদস্য মীর মো. সৈয়দ আলী।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com