শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:   |   মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৫২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা
২০

২৮ অক্টোবর লগি বৈঠা পল্টন হত্যার তান্ডব দিবস উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

“আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই” এ স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (২৮ অক্টোবর) বাদ আছর উপজেলার আগরপুর বাসস্ট্যান্ডে ভৈরব-কিশোগঞ্জ আঞ্চলিক সড়ক ও ভাগলপুর-লক্ষ্মীপুর হাইওয়ে রোডে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা শাখা’র আমির মাওলানা মুহাম্মদ রফিকুর রহমানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল করে।
মিছিল শেষে আগরপুর বাসস্ট্যান্ডস্থ বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা শাখা কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা শাখা’র আমির মাওলানা মুহাম্মদ রফিকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নায়েবে আমির মাওলানা মাহবুবুর রহমান আবেদী, সেক্রেটারি মাওলানা মশিউর রহমান মহসীন, সহ-সেক্রেটারী মাহফুজুর রহমান, বায়তুল মাল সম্পাদক মাওলানা মেহেদী হাসান, কুলিয়ারচর পৌর শাখার সভাপতি হারুন অর রশিদ,
গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন শাখা’র সভাপতি সাকিল আহমেদ কাজল, রামদী ইউনিয়ন শাখা’র সভাপতি মো. মাহতাব উদ্দিন, উছমানপুর ইউনিয়ন শাখা’র সভাপতি মো. ইকবাল হোসেন, ছয়সূতী ইউনিয়ন শাখা’র সভাপতি মো. কামরুল ইসলাম সজিব, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মদ নূরুল আলম, সেক্রেটারি মুহাম্মদ জুবায়ের আহমদ ও কর্মপরিষদ সদস্য মো. হানিফ মিয়াসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীবৃন্দ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com