শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কুলিয়ারচরে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):   |   বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৬৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলিয়ারচরে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
১০

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (০৩সেপ্টেম্বর) দুপুরে উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে উপজেলা বিএনপি’র সভাপতি নূরুল মিল্লাতের নেতৃত্বে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ করে। এসময় উপজেলা, পৌর ও ৬ ইউনিয়ন বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দলীয় পতাকা ও ব্যানার নিয়ে র্যালিতে অংশ নেন। পরে দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি’র সভাপতি নূরুল মিল্লাতের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি এডভোকেট মশিউর রহমান, কুলিয়ারচর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এম.এ হান্নান, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলম, পৌর বিএনপি’র অন্যতম ১নং সদস্য মো. সাইয়ুম ছিদ্দিকী, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম আলী, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. লতিফ মিয়া, মো. হায়দার এ আলম, উপজেলা বিএনপি’র অর্থবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন মান্নান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আরশ মিয়া, ফরিদপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. গিয়াস উদ্দিন,

গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. মহসিন রানা, রামদী ইউনিয়ন বিএনপি’র সভাপতি হাজী মো. মজলু মিয়া, সালুয়া ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মো. ফারুক মিয়া, ছয়সূতী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো. মোসলিম উদ্দিন রতন, উছমানপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আবু বাক্কার ছিদ্দিক, ফরিদ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন সরকার, উপজেলা যুবদলের আহবায়ক আজহার উদ্দিন লিটন, পৌর যুবদলের আহবায়ক মাসুদ রানা, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমরান খান, পৌর জাসাস এর সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি সৈয়দ ইকবাল হোসেন বাসন, পৌর ছাত্রদলের সদস্য সচিব তরিকুল ইসলাম আরিফ ও উপজেলা মহিলা দলের সভাপতি বিলকিস আক্তার রেখা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুল ইসলাম ফারুক এবং প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. কামরুল ইসলাম মুছা।

এসময় পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন, উপজেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেন, মো. আলমগীর হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এনায়েতুল্লাহ খাঁন, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মাওলানা মো. মাসুদ আহম্মেদ, সালুয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো.খায়রুল ইসলাম বকুল, রামদী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো. সাফি উদ্দিন সাফি, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জুয়েল রানা, সামজাদ হোসেন শামীম, পৌর যুবদলের সদস্য সচিব মুখলেছুর রহমান মঞ্জু, যুগ্ম আহবায়ক মো. দেলোয়ার হোসেন, পৌর স্বেচ্ছাসেক দলের সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা শ্রমিক দলের আহবায়ক শরাফ উদ্দিন সুপন, সদস্য সচিব তৌহিদুল ইসলাম বিপ্লব, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আরমান মিয়াসহ পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com