শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কুলিয়ারচরে বিধবা এক নারীর পুকুরে বিষ ঢেলে মাছ নিধন

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):   |   রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৪৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলিয়ারচরে বিধবা এক নারীর পুকুরে বিষ ঢেলে মাছ নিধন
১২

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিধবা এক নারীর পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের ঘটনা ঘটেছে। এতে ৭ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী নারী এ দাবী করেছেন।

গতকাল ২০ সেপ্টেম্বর শনিবার রাতের যে কোন সময় উপজেলার সালুয়া ইউনিয়নের মাইঝ পাড়া গ্রামে দ্বাড়িয়াকন্দি বাসস্ট্যান্ড-ডুমরাকান্দা রাস্তার উত্তর পাশে ওই বিধবা নারীর একটি পুকুরে এ ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী বিধবা বিলকিছ আক্তার (৫৫) বলেন, তার স্বামী মধু মিয়া মারা যাওয়ায় পর তাদের ১ একর ২৮ শতাংশ ভূমিতে তৈরি একটি পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন তিনি। এবছর তিনি তাদের পুকুরে রুই, কাতলা, কারফু, ব্রিগেড, ম্রিগেল, সিলভার, তেলাপিয়া, ঘাসকাপ, পুঁটি ও ভাটা মাছ চাষ করেন। আজ ২১ সেপ্টেম্বর রোববার সকালে তাদের ওই পুকুরের পাড় গিয়ে দেখেন বেশ কয়েকটি মাছ মরে পুকুরে ভাসছে। এরপর দেখতে পান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুকুরের সব মাছ মরে পানির উপরে ভেসে উঠছে। সারা দিন এসব মরা মাছ এলাকার মানুষ নিয়ে যাচ্ছেন। তিনিসহ এলাকার মানুষ ধারণা করছেন গতকাল ২০ সেপ্টেম্বর শনিবার রাতের যে কোন সময় শত্রুতা করে কেউ পুকুরে বিষ ঢেলে এতবড় সর্বনাশ করেছে। এতে প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের মাছ মরে ক্ষতি হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের নিকট জোর দাবি জানান।

এব্যাপারে আজ রোববার রাত সাড়ে নয়টার দিকে কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) খোকন চন্দ্র সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ব্যাপারে থানায় মৌখিক ভাবে জানালেও লিখিত কোন অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com