শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কুলিয়ারচরে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে ১ কিশোর নিখোঁজ: ১০ ঘন্টায় মেলেনি সন্ধান

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)   |   বুধবার, ০১ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৪৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলিয়ারচরে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে ১ কিশোর নিখোঁজ: ১০ ঘন্টায় মেলেনি সন্ধান
৩৪

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার পশ্চিমাঞ্চল দিয়ে প্রবাহিত পুরনো ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে ১ কিশোর নিখোঁজ হয়েছে। নিখোঁজের পর ১০ ঘন্টায়ও মেলেনি সন্ধান। নিখোঁজ কিশোরের নাম মো. ওয়াসিম মিয়া (১৬)। সে উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ পূর্বপাড়া গ্রামের মো. উসমান মিয়ার পুত্র। জানা যায়, বুধবার (১অক্টোবর) সকাল ১০ টার দিকে বাড়ির উত্তর-পশ্চিমপার্শ্বে পুরনো ব্রহ্মপুত্র নদে জাল দিয়ে মাছ ধরতে যায় ৫ কিশোর। তাদের উদ্দেশ্য, নদ সাতরিয়ে ওপারে গিয়ে মাছ ধরবে তারা। পানিতে নেমে সাতরিয়ে কিছুদুর যাওয়ার পরই ওয়াসিম পানিতে তলিয়ে যেতে থাকে। এ সময় সঙ্গীকে বাঁচাতে চেষ্টা করে বাকি ৩ কিশোর। কিছু সময় চেষ্টা করে তারাও পানিতে তলিয়ে যেতে শুরু করে। এ দৃশ্য নদে থাকা জেলেদের নজরে পরলে জেলেরা ৩ কিশোরকে জীবিত উদ্ধার করলেও ওয়াসিমকে পায়নি। উদ্ধারকৃতরা হলেন, একই গ্রামের মো. আতিকুল মিয়ার পুত্র মো. ফাঈম মিয়া (১৫), মৃত বাদল মিয়ার পুত্র মো. আরিফুল (১৭), মো. রুস্তম মিয়ার পুত্র মো. সিয়াম মিয়া (২১) ও আলম মিয়ার পুত্র মো. আদনান মিয়া (১৬)।

তবে বাড়ি থেকে ৫ কিশোর বের হলেও ১ কিশোর পানিতে নামেনি বলে জানিয়েছে স্থানীয়রা। আহত ৩ কিশোর হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার সংবাদ পেয়ে কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার ও কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার তৎপরতা চালাতে ভৈরব ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে সন্ধ্যা পর্যন্ত নদের বিভিন্ন অংশে ব্যাপক খোঁজাখুজি করে উদ্ধার করতে পারেনি ওই কিশোরকে। উদ্ধার অভিযানের বিষয়ে ফরিদপুর ইউনিয়ন আবদুল হামিদ ভূঞা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি কুলিয়ারচর উপজেলা বিএনপি’র প্রবাসী বিষয়ক সম্পাদক মো. জসিম উদ্দিন বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রাণপণে চেষ্টা করেছেন। পরে সন্ধ্যা হওয়ায় অভিযান স্থগিত করা হয়। সম্ভবত আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান চালানো হতে পারে। নিখোঁজ ওয়াসিমের মা-বাবার সাথে কথা বলা সম্ভব হয়নি। তবে ওয়াসিমের এক মামা আবুল কালাম বলেন, নদে মাছ ধরতে যায় ওয়াসিমসহ ৫ কিশোর। সঙ্গীরা বাড়ি ফিরে এলেও ওয়াসিম না ফেরায় তার মা-বাবা ও স্বজনরা শোকে কাতর। মনকে তারা কি দিয়ে বুঝ দিবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com