শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কুলিয়ারচরে ভোটের গাড়ির কার্যক্রম উদ্বোধন করেন উপদেষ্টা আদিলুর রহমান খান

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):   |   সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলিয়ারচরে ভোটের গাড়ির কার্যক্রম উদ্বোধন করেন উপদেষ্টা আদিলুর রহমান খান
৩৭

কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) সংসদীয় আসনের কুলিয়ারচরে ভোটের গাড়ির কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, গণপূর্ত মন্ত্রণালয় ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানবাধিকার কর্মী আদিলুর রহমান খান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ২০২৬ সালের গণভোটকে সামনে রেখে সাধারণ ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষে সোমবার (১৯ জানুয়ারি) দুপুর দুইটার দিকে কুলিয়ারচর থানা সংলগ্ন মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে বিশেষ প্রচারের জন্য ভোটের গাড়ির কার্যক্রম শুভ উদ্বোধন করেন তিনি। এর আগে তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, মূলত নির্বাচনের গুরুত্ব ও ভোটাধিকার প্রয়োগে জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার ইয়াসিন খন্দকার স্বাগতিক বক্তব্য রাখেন। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী।

জনগণের মধ্য থেকে বক্তব্য রাখেন, বীর কাশিমনগর এফ. ইউ. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রিয়াজুল করিম ও লক্ষ্মীপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালমান হাসাইনী। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এলজিইডি’র চীপ ইঞ্জিনিয়ার মো. বেলাল হোসেন, ডিপিএইচই’র উপ-পরিচালক প্রকৌশলী মো. আব্দুল আউয়াল, উপ-পরিচালক স্থানীয় সরকার (উপ-সচিব) জেবুন নাহার শাম্মী, ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ফয়জুল ইসলাম, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুন্নবী ও জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ মাহমুদুল হাসান জয়ের পরিবারের সদস্যবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সরকারি ভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে নির্বাচনি আমেজ ও জনসচেতনতা তৈরির লক্ষ্যে এই ভোটের গাড়ির প্রচারণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এই প্রচার কার্যক্রম পরবর্তীতে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে বলেও জানা যায়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com