শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কুলিয়ারচরে মহিলা দলের নেতৃবৃন্দের সাথে বিএনপি’র কেন্দ্রীয় নেতা শরীফুল আলমের পরিচিতি সভা অনুষ্ঠিত

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)   |   সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলিয়ারচরে মহিলা দলের নেতৃবৃন্দের সাথে বিএনপি’র কেন্দ্রীয় নেতা শরীফুল আলমের পরিচিতি সভা অনুষ্ঠিত
২০

কিশোরগঞ্জের কুলিয়ারচরে নবগঠিত উপজেলা ও ৬ ইউনিয়ন মহিলা দলের নেতৃবৃন্দের সাথে বিএনপি’র কেন্দ্রীয় নেতা মো. শরীফুল আলমের পরিচিতি ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে উপজেলা মহিলা দল কর্তৃক আয়োজিত পরিচিতি ও কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি মো. শরীফুল আলম।

এসময় উপজেলা মহিলা দলের সভাপতি বিলকিস আক্তার রেখা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি নুরুল মিল্লাত, সাধারণ সম্পাদক এম এ হান্নান ও পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলম। এসময় উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দসহ মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলমকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান মহিলা দলের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com