শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কুলিয়ারচরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):   |   রবিবার, ২২ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৩৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলিয়ারচরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত
৭৯

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মুরগি বোঝাই একটি পিকআপ ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধুর মধ্যে দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর বন্ধু গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

রোববার (২২মার্চ) বিকাল ৩টার দিকে উপজেলার দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডের দক্ষিণ দিকে কাঁঠালতলি এলসকায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- উপজেলার দ্বাড়িয়াকান্দি এলাকার বিজয় (১৮) ও জাবির হোসেন (১৮)। গুরুতর আহত অবস্থায় তাদের অপর বন্ধু জিৎকে উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুলিয়ারচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুমন কুমার চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনার পরপরই পিকআপ ভ্যানটি নিয়ে চালক পালিয়ে গেছে। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে এবং দুর্ঘটনাটি তদন্ত করে দেখছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
স্থানীয়দের বরাতে তিনি আরও জানান, তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা মুরগি বোঝাই একটি দ্রুতগামী পিকআপ ভ্যান তাদের চাপা দেয়।

এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বিজয় ও জাবির হোসেনের মৃত্যু হয়। এ সময় তাদের সঙ্গে থাকা অন্য বন্ধু জিৎ সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com