শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কুলিয়ারচরে সমবায় দিবস উদযাপন

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)   |   শনিবার, ০১ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৯৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলিয়ারচরে সমবায় দিবস উদযাপন
১২

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে ৫৪ তম জাতীয় সমবায় দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে ১ নভেম্বর শনিবার সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগ কুলিয়ারচর এর যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে উপজেলার ১০টি সমবায় সমিতি লি. এর নেতৃবৃন্দদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আলোচনা সভায় উপজেলা সমবায় অফিসার মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) খোকন চন্দ্র সরকার, চেতনা পরিবেশ ও মানব উন্নয়ন সংস্থার সভাপতি মোহাম্মদ মুছা, সাংবাদিক মুহাম্মদ শাহ্ আলম, মুহাম্মদ কাইসার হামিদ, মো. নাঈমুজ্জামান নাঈম, মোহাম্মদ আরীফুল ইসলাম, ফারজানা আক্তার ও মো. সবুজ মিয়া সহ উপজেলার পল্লীবন্ধু শ্রমজীবি সমবায় সমিতি লি., শিশির সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি.,আমাদের সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি., শাপলা বহুমুখী সমবায় সমিতি লি., কুলিয়ারচর মাল্টিপারপাস কো. অপা. সো. লি., পল্লীবন্ধন শ্রমজীবি সমবায় সমিতি লি., কুলিয়ারচর আদর্শ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি. বস্ত্র উৎপাদনমুখী সমবায় সমিতি লি., অগ্রণী শ্রমজীবি সমবায় সমিতি লি. ও গ্রামীন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি. এর সভাপতি সম্পাদকবৃন্দ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com