শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পাথরবোঝাই ট্রলির ধাক্কায় বৃদ্ধ নিহত

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ   |   রবিবার, ১১ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পাথরবোঝাই ট্রলির ধাক্কায় বৃদ্ধ নিহত
৪১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় পাথরবোঝাই একটি ট্রলির ধাক্কায় আফতাব উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙা–শালজোর ঘাটপার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আফতাব উদ্দিন শিলখুড়ি ইউনিয়নের উত্তর তিলাই এলাকার নামাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত নঈমুদ্দিনের ছেলে এবং পেশায় একজন ঘোড়ার গাড়িচালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় আসাদমোড় বাজার থেকে কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির পাথরবোঝাই ট্রলি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করলে অতিরিক্ত রক্তক্ষরণ ও গুরুতর আঘাতের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়।

শিলখুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, “ঘটনাস্থলে পুলিশ উপস্থিত রয়েছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com