শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কুড়িগ্রাম-১ আসনে ছয় প্রার্থীর প্রতীক বরাদ্দ, প্রচারণা শুরু বৃহস্পতিবার

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :   |   বুধবার, ২১ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৪৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুড়িগ্রাম-১ আসনে ছয় প্রার্থীর প্রতীক বরাদ্দ, প্রচারণা শুরু বৃহস্পতিবার
৫৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী–ভূরুঙ্গামারী) আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ছয়জন প্রার্থীকে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে এ আসনে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন প্রার্থীরা। রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষিত ছয়জন প্রার্থীকে তাঁদের নিজ নিজ দলীয় প্রতীক বরাদ্দ দেওয়া হয়।প্রতীকপ্রাপ্ত প্রার্থীরা হলেন— বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সাইফুর রহমান রানা (ধানের শীষ),বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ারুল ইসলাম (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির একেএম মোস্তাফিজুর রহমান (লাঙ্গল),ইসলামী আন্দোলন বাংলাদেশের হারিসুল বারী রনি (হাতপাখা), জাকের পার্টির আব্দুল হাই (গোলাপ ফুল) এবং গণঅধিকার পরিষদের বিন ইয়ামিন মোল্লা (ট্রাক)।প্রতীক পাওয়ার পর প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারণা জোরদার করার প্রস্তুতি নিচ্ছেন।

বৃহস্পতিবার থেকেই তাঁরা ভোটারদের কাছে গিয়ে নিজেদের প্রতিশ্রুতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম-১ আসনটি নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৬৩ হাজার ৯৭৮ জন এবং মোট ভোটকেন্দ্র রয়েছে ২৩১টি। এর মধ্যে নাগেশ্বরী উপজেলায় ভোটার ৩ লাখ ৫১ হাজার ৭৪৪ জন ও ভোটকেন্দ্র ১৩৯টি। অপরদিকে ভূরুঙ্গামারী উপজেলায় ভোটার ২ লাখ ১২ হাজার ২৩৪ জন এবং ভোটকেন্দ্র ৯২টি। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। স্বচ্ছ ব্যালট পেপারের মাধ্যমে অনুষ্ঠিত এ নির্বাচনে ভোটাররা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com