শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে নবীনগর প্রেসক্লাবের ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শফিকুল ইসলাম বাদল (ব্রাহ্মণবাড়িয়া)জেলা প্রতিনিধি   |   শনিবার, ২২ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৫৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে নবীনগর প্রেসক্লাবের ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
২৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবের ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ (২২/১১/২৫) পালিত হয়। এ উপলক্ষে সকাল ১১ টায় প্রেসক্লাবে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর।
প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকারের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এ সময় বক্তারা প্রেসক্লাবের চার দশকের পথযাত্রা, স্থানীয় সাংবাদিকতার মান উন্নয়ন এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় প্রেসক্লাবের ভূমিকা তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com