আসাদুজ্জামান তালুকদার | বুধবার, ১৪ মে ২০২৫ | প্রিন্ট | ৩৩৭ বার পঠিত | পড়ুন মিনিটে
বুধবার(১৪মে)নেত্রকোণা জেলার সদর উপজেলার কেগাতী ( কালিয়ারা গাবরাগাতী) ইউনিয়নের সাটিয়া গ্রামে রাব্বি (১৮) নামে এক যুবক বজ্রপাতে নিহত হয়েছে। নিহত যুবক সাটিয়া গ্রামের আব্দুল বারেক মিয়ার ছেলে। আজ সকালে সাটিয়া গ্রামের সড়কে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এসময় তার সাথে থাকা কয়েকজন এলাকাবাসী জানান, আমরা তার থেকে ১০/১৫ ফুট দূরে ছিলাম। ঘটনাটি মর্মান্তিক। এব্যাপারে নেত্রকোণা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা বেলা সোয়া ২ টা নাগাদ জানান, বজ্রপাতে যুবক নিহতের খবর আমরা পেয়েছি। নিহতের পরিবারকে ২০ হাজার টাকা দেওয়া হবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com