মো: হুমায়ুন কবির | বুধবার, ২৮ আগস্ট ২০২৪ | প্রিন্ট | ১৫৭ বার পঠিত | পড়ুন মিনিটে
নেত্রকোনার কেন্দুয়া থানায় সাম্প্রতিক সময়ে দ্রুত বিচার আইনে রেকর্ড হওয়া একটি মামলায় আসামি করা হয় নেত্রকোনা-৩ আসনের সাবেক এমপি অসীম কুমার উকিলসহ ১৪৮ জন আওয়ামী ও দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীদের। তার মধ্যে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূইয়াকেও আসামি করে ওই মামলাটি করেন কেন্দুয়া বাজারে ব্যবসায়ী বিএনপি সমর্থক মোবারক হোসেন। গত রোববার রাতে কেন্দুয়া থানার পুলিশ জানতে পারে, মামলার আসামি কামরুল হাসান ভূইয়া তার বাড়িতে অবস্থান করছেন।
এমন সংবাদে পুলিশ আসামি গ্রেফতারে কামরুল হাসান ভূইয়ার বাড়ি গেলে পুলিশের কাজে বাধা প্রদানের অভিযোগ তুলে দিগদাইর গ্রামের বিএনপি নেতা দেলোয়ার হোসেন ভূইয়া দুলালের ভাতিজার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করা হয়। এই সংবাদে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় জনমনে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডি ‘জেড ফোর্স’ নামে প্রোফাইলে দেওয়া পোস্টে বিভিন্ন জন নানা কমেন্ট করতে থাকেন। উল্লেখিত ফেসবুক আইডিতে এমন পোস্টে কেন্দুয়া পৌরসভার দিগদাইর গ্রামের বিএনপি নেতা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ভূইয়ার পরিবারের ভাতিজার নাম উল্লেখ করা হয়।
এ নিয়ে দেলোয়ার হোসেন ভূইয়া দুলালের ভাতিজা কেন্দুয়া বাজার কমিটির সাধারণ সম্পাদক লাইমুন হোসেন ভূইয়া এবং ফরহাদ হোসেন ভূইয়ার সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে আমাদের একই ঘরের চারজন সদস্য হামলা-মামলার শিকার হয়েছি ওই আওয়ামী লীগ নেতা কামরুল হাসান ভূইয়ার ইন্ধনে। এখন একটি মহল ফেসবুকে ফেক আইডি থেকে স্ট্যাটাস দিয়েছে আমরা নাকি কামরুল হাসানকে পুলিশ গ্রেফতার করতে গেলে বাধা দিয়েছি। এটা সম্পূর্ণ মিথ্যা। আমাদের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার করেছে একটি কুচক্রি মহল।
আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এ বিষয়ে জানতে কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) ওমর কাইয়ুমের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিজেই দ্রুত বিচারে হওয়া মামলার আসামি আওয়ামী লীগ নেতা কামরুল হাসান ভূইয়াকে গ্রেফতার করতে পৌরসভার দিগদাইর গ্রামে তার বাড়িতে গিয়েছিলাম। কিন্তু তখন তাকে বাড়িতে পাইনি। আর কামরুল হাসানকে গ্রেফতার করতে পুলিশকে বাধা দিয়েছেন বিএনপি নেতা দেলোয়ার হোসেন ভূইয়া দুলালের ভাতিজা- এমন সংবাদ মিথ্যা। আমাদের কেউ বাধা দেয়নি। এছাড়া দুলাল চেয়ারম্যানের ভাতিজা ফরহাদ ভূইয়া নিজেই থানায় এসে বলে গিয়েছিলেন আওয়ামী লীগ নেতা কামরুল হাসান সহ আসামিদের গ্রেফতার করতে। তাহলে এখানে আসামি ধরতে বাধা দেওয়ার কথা যারা বলছেন তা একটা মিথ্যা প্রচার।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com