শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কেপিজে নার্সিং কলেজের শিক্ষার্থীদের কমিউনিটি ফিল্ড ভিজিট অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৬২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কেপিজে নার্সিং কলেজের শিক্ষার্থীদের কমিউনিটি ফিল্ড ভিজিট অনুষ্ঠিত
১২৫

বিহেভিয়ারাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস বিষয়ে বাস্তব জ্ঞান অর্জনের লক্ষ্যে কেপিজে নার্সিং কলেজের ১১তম ব্যাচের প্রথম বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি কমিউনিটি বেইজড ফিল্ড ভিজিট অনুষ্ঠিত হয়েছে।

 সম্প্রতি ঢাকার শাহজাদপুর, গুলশানে অবস্থিত এসো সচেতন হই সোসাইটি–এসই এর সার্ভিস সেন্টারে এই ফিল্ড ভিজিটের আয়োজন করা হয়।ফিল্ড ভিজিটে স্থানীয় নারী, পুরুষ ও শিশুরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের পাঁচটি গ্রুপে বিভক্ত করে বিভিন্ন সামাজিক ও মানবিক বিষয়ের ওপর আলোচনা পরিচালনা করা হয়।

আলোচনার বিষয়গুলো ছিল, Group A: পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য Group B: সমাজ ও পরিবেশ, Group C: পরিবার Group D: ব্যবহার ও মানবিকতা
Group E: সংস্কৃতি, বিশ্বাস ও মূল্যবোধ। ছাত্র-ছাত্রীদের কার্যক্রম অবজারবেশন এবং দিননির্দেশনার জন্য কলেজ থেকে উপস্থিত ছিলেন খাতুনে জান্নাত, জহুরা আক্তার এবং ফাহাদ আল মাহফুজ তামিম আলোচনার এক পর্যায়ে এসো সচেতন হই সোসাইটি–এসই এর প্রতিষ্ঠাতা, জনস্বাস্থ্য পেশাজীবী ও সমাজকর্মী মোঃ মাজহারুল ইসলাম উল্লিখিত পাঁচটি বিষয়ের ওপর সারসংক্ষেপ তুলে ধরেন। তিনি বিশেষভাবে ডাক্তার, রোগী, নার্স এবং রোগীর অ্যাটেনডেন্টদের মধ্যে সু-সম্পর্ক গড়ে তোলার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

তিনি বলেন, চিকিৎসা সেবায় সংশ্লিষ্ট সবার মধ্যে পারস্পরিক সম্মান, দায়িত্ববোধ ও মানবিক আচরণ নিশ্চিত করা গেলে রোগীর আস্থা বাড়ে, চিকিৎসার ফলাফল উন্নত হয় এবং দেশের সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থাও উপকৃত হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে পরিবেশ সচেতনতার অংশ হিসেবে পাঁচজন নারীকে পরিবেশবান্ধব ডাস্টবিন প্রদান করা হয়। এ সময় উপস্থিত অংশগ্রহণকারীরা এ ধরনের সচেতনতামূলক ও শিক্ষামূলক কার্যক্রম নিয়মিত আয়োজনের দাবি জানান।

উল্লেখ্য, এসো সচেতন হই সোসাইটি–এসই দীর্ঘদিন ধরে এই সার্ভিস সেন্টারের মাধ্যমে নিম্ন আয়ের মানুষের জন্য স্বাস্থ্যসেবা, সচেতনতামূলক কার্যক্রমসহ বিভিন্ন সামাজিক ও মানবিক সেবা প্রদান করে আসছে।

প্রচারেঃ মিডিয়া সেল, এসো সচেতন হই সোসাইটি -এসই

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com