শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কোটচাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যানের সহধর্মিনী সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি :   |   মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ৩৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কোটচাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যানের সহধর্মিনী সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে
১২

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন কোটচাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মরহুম এ.কে.এম সিরাজুল হক (সিরু) মিয়ার সহধর্মিণী এবং সাবেক পৌর মেয়র ও বিএনপির সভাপতি এস.কে.এম সালাহউদ্দিন বুলবুল সিডলের মা কামরুন্নাহার (ডলি)। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার (২৮ জুলাই ) ভোররাতে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।

এ বিষয়ে মরহুমার ছেলে এস.কে.এম সালাহউদ্দিন বুলবুল সিডল জানান, “সোমবার ভোররাতে মা ঘুম থেকে উঠে নামাজের অজু করতে বাথরুমে যান। সেখানে হঠাৎ পড়ে গিয়ে অচেতন হয়ে পড়েন। আমরা বুঝতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে ঘরে নিয়ে আসি এবং কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে খবর দিই। চিকিৎসক এসে পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।”

তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীরা মরহুমার বাড়িতে ছুটে আসেন।

মৃত্যুকালে তিনি ছেলে, নাতি-নাতনি, পুত্রবধূসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৯ জুলাই) আসরবাদ কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।

এদিকে কামরুন্নাহার (ডলি) এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কোটচাঁদপুরের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ। শোক প্রকাশ করেছেন কোটচাঁদপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি অশোক দে, সাধারণ সম্পাদক সুব্রত কুমার,রাম জোয়াদার, কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন খান এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বাঁশার।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com