ববি প্রতিনিধি | শনিবার, ১৬ মে ২০২৬ | প্রিন্ট | ৩৫ বার পঠিত | পড়ুন মিনিটে
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ক্যাম্পাস সংস্কৃতিতে নতুন মাত্রা যোগ করে সফলভাবে সম্পন্ন হয়েছে প্রাইম ব্যাংক প্রেজেন্টস ‘বিইউ রেডিও ফেস্ট (সিজন-১)’, পাওয়ার্ড বাই স্পিড। দুই দিনব্যাপী এই আয়োজনে ক্যারিয়ার উন্নয়ন, কর্পোরেট দিকনির্দেশনা এবং সংগীতানুষ্ঠানের সমন্বয়ে শিক্ষার্থীদের জন্য তৈরি হয় এক ব্যতিক্রমধর্মী অভিজ্ঞতা।
Mo
উৎসবের প্রথম দিন আয়োজন করা হয় ‘ক্যারিয়ার মাস্টারক্লাস ৩৬০°’। দিনব্যাপী এ আয়োজনে ছিল মক ইন্টারভিউ, ক্যারিয়ার বুট ক্যাম্প ও বিশেষ ক্যারিয়ার সেমিনার। এতে দেশের বিভিন্ন খাতের শীর্ষ কর্পোরেট ব্যক্তিত্বরা অংশ নিয়ে শিক্ষার্থীদের কর্মজীবন, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সরাসরি কর্পোরেট অভিজ্ঞতা জানার সুযোগ পেয়ে আয়োজনটিকে সময়োপযোগী ও কার্যকর বলে অভিহিত করেন।
উৎসবের দ্বিতীয় দিন সন্ধ্যায় অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত ‘প্রাইম নাইট’। সংগীতের এ আয়োজনে মঞ্চ মাতান দেশের জনপ্রিয় ব্যান্ড । তাদের পরিবেশনায় ক্যাম্পাসজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্থানীয় ব্যান্ডদলের অংশগ্রহণ দর্শকদের বাড়তি উচ্ছ্বাস যোগায়। সংগীত, আলোকসজ্জা ও দর্শকদের উপস্থিতিতে পুরো আয়োজন পরিণত হয় তরুণদের প্রাণের উৎসবে।
আয়োজনটির টাইটেল স্পনসর হিসেবে -এর সম্পৃক্ততা ফেস্টকে দিয়েছে ভিন্ন মাত্রা। শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন ও ইতিবাচক ক্যাম্পাস সংস্কৃতি বিকাশে ব্যাংকটির অংশগ্রহণকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যাংকটির কর্পোরেট প্রতিনিধিরা সরাসরি সেমিনারে অংশ নিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে উদ্বুদ্ধ করেন।
আয়োজকরা জানান, মেধা, সৃজনশীলতা ও সঠিক পৃষ্ঠপোষকতার সমন্বয়ে বিশ্ববিদ্যালয়ভিত্তিক আয়োজনও জাতীয় পর্যায়ের মান অর্জন করতে পারে— বিইউ রেডিও ফেস্ট তারই একটি উদাহরণ। সফল প্রথম আয়োজনের ধারাবাহিকতায় ভবিষ্যতে আরও বড় পরিসরে এই উৎসব আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com