কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি | শনিবার, ১২ জুলাই ২০২৫ | প্রিন্ট | ২০০ বার পঠিত | পড়ুন মিনিটে
যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটের ওয়ারেন সিটির আলিফ রেস্টুরেন্টে ক্রিকেটার এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সাবেক এমপি সাকিব আল হাসান মিশিগানে আগমনে এই প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়। ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশি আমেরিকান কমিউনিটির উদ্যোগে অনুষ্ঠিত সভাটি পরিচালনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ গোলাম রাব্বানী তালুকদার, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জুলাই আগস্ট অভ্যৃথান চলাকালীন সময়ে অন্যতম অনলাইন এক্টিভিস্ট জুবেরুল চৌধুরী ও সেলিম আহমেদ। মিশিগানে বসবাসরত ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন দল ও সংগঠনের নেতা কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিবাদ সভাটি হয়ে উঠে জুলাই বিপ্লবের স্মৃতি চারণ সভা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাহির ফয়সাল।
দেশাত্মবোধক গান পরিবেশন করেন সাংবাদিক সোলায়মান আল মাহমুদ, বক্তব্য প্রদান করেন বাংলা প্রেস ক্লাব মিশিগান এর সাবেক সভাপতি ও দৈনিক খোয়াই সম্পাদক শামীম আহছান, সাংবাদিক মোস্তফা কামাল, মিশিগান বিএনপির সহ সভাপতি নুরুল হক, মিশিগান বিএনপির উপদেষ্টা ফকরুল ইসলাম লয়েছ, ওয়ারেন সিটির ট্যাক্স রিভিউ বোর্ড কমিশনের সদস্য ফয়সল আহমদ চৌধুরী, এন টিভির মিশিগান প্রতিনিধি সেলিম আহমদ, বাংলা প্রেস ক্লাব মিশিগান ইউ এস এর সভাপতি হেলাল উদ্দিন রানা, মিশিগান বিএনপির নেতা মুজিব আহমেদ মনির, বড়লেখা উপজেলা সমিতি মিশিগান সভাপতি মুজিব আহমেদ, বাংলা প্রেস ক্লাব মিশিগানের সভাপতি সৈয়দ সাহেদুল হক, বিশিষ্ট অনলাইন এক্টিভিস্ট মঈনুল হক , মিশিগান বিএনপির নেতা শাহাদাত হোসেন মিন্টু, তরুণ এক্টিভিস্ট ও বিএনপি নেতা মনজুরুল করিম তুহিন, ঢাকা বিশ্ববিদ্যালয় এল্যামনাই এসোসিয়েশন অফ মিশিগান এর আহব্বায়ক আজিজ আহমেদ মুরাদ চৌধুরী, বিশিষ্ট অনলাইন এক্টিভিস্ট ফাহাদ চৌধুরী, আবুল কাশেম ফাত্তাহ, হাফেজ মাওলানা মইনুল ইসলাম, মাশকুর রহমান, ফরিদ উদ্দিন শিপলু , সাংবাদিক দেওয়ান কাওসার, মহিউদ্দিন, আহমেদ মাহির সহ আরো অনেকে।
সভায় বক্তারা মিশিগানের মাটিতে মানবতার শত্রু ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে কোন অবস্থাতেই মাথা তুলতে দিবেন না বলে দৃঢ়প্রতিজ্ঞা গ্রহণ করেন। সভা শেষে আগামী জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে একটি রেলি করার সিদ্ধান্ত গৃহীত হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com