শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ক্ষতিপূরণ আদায় ১ কোটি ৪২ লাখ টাকার বেশি

শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি    |   বুধবার, ১৩ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৫৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ক্ষতিপূরণ আদায় ১ কোটি ৪২ লাখ টাকার বেশি
৭২

ব্রাহ্মণবাড়িয়া জেলায় গ্রাম আদালতের মাধ্যমে এক বছরে ২ হাজার ৪৫৩টি মামলা নিষ্পত্তি হয়েছে। এসব মামলায় ক্ষতিপূরণ হিসেবে আদায় করা হয়েছে ১ কোটি ৪২ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা।২০২৫ সালের এপ্রিল থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত সময়ে জেলার বিভিন্ন ইউনিয়নে এসব মামলা নিষ্পত্তি করা হয়। একই সময়ে মোট মামলা দায়ের হয়েছিল ২ হাজার ৫৫৩টি।

গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সমন্বয় সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক এবং জেলার ১০০ ইউনিয়নের হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটররা অংশ নেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আবু সাঈদ। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শরিফুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ মো. গাওছাল আজম, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল কাইয়ুম, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ইফতেখার আহমদ চৌধুরী, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আবদুল্লাহ ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন এবং সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা।

সভা সঞ্চালনা করেন গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের জেলা ব্যবস্থাপক মো. মেরাজুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আবু সাঈদ বলেন, গ্রাম আদালত বিষয়ে প্রচার-প্রচারণা আরও বাড়ানো গেলে মানুষ তাদের অধিকার সম্পর্কে সচেতন হবে। এতে গ্রাম আদালতের কার্যক্রম আরও ফলপ্রসূ ও জনবান্ধব হয়ে উঠবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com