আনোয়ার হোসেন, স্টাফ রিপোর্টার | শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | ১১৫ বার পঠিত | পড়ুন মিনিটে
বাড়িভাড়া, ভাতা বৃদ্ধিসহ তিন দাবিতে শিক্ষকদের আন্দোলনে টানা আটদিন বন্ধ থাকার ফলে বার্ষিক ও নির্বাচনী পরীক্ষার আগে শিক্ষার্থীরা একাডেমিক ক্ষতির মুখে পড়েছে। শিক্ষার্থীদের এ ক্ষতি পুষিয়ে দিতে আগামী চারটি শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও ক্লাস নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষকরা। সেই ঘোষণার পর আজ প্রথম শনিবার (২৫ অক্টোবর) সারাদেশের ন্যায় গাইবান্ধা সদর উপজেলার লেংগা বাজার আদর্শ দাখিল মাদরাসার শিক্ষকরা স্বেচ্ছায় ক্লাসে উপস্থিত হয়ে পাঠদান শুরু করেন।

এদিন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা শিক্ষা কার্যক্রমে সহায়তার জন্য সক্রিয় উপস্থিতি দেখিয়েছেন। মাদরাসার সুপার খলিলুর রহমান জানান, আমাদের মাদরাসার সকল শিক্ষক আজ স্বতঃস্ফূর্তভাবে ক্লাস নিচ্ছেন, কারণ দীর্ঘ সময়ের বন্ধ ও অচলাবস্থার কারণে শিক্ষার্থীরা যে একাডেমিক ক্ষতির মুখে পড়েছে, তা পূরণ করা এখন আমাদের মূল দায়িত্ব। আমরা চাই না কোনও শিক্ষার্থী পেছনে পড়ে থাকুক বা পরীক্ষায় দুর্বল ফল করুক। তাই কেউ বিশ্রাম না নিয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত ধারাবাহিকভাবে পাঠদান করছেন শিক্ষকরা।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com