শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কয়রায় উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা, উন্নয়ন কার্যক্রম জোরদারের নির্দেশ

কয়রা (খুলনা):   |   বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ১৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কয়রায় উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা, উন্নয়ন কার্যক্রম জোরদারের নির্দেশ
৪৬

খুলনার কয়রা উপজেলা-এ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত। সভায় বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রম, সমস্যা ও সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল করিম, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, কয়রা থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রেজাউল করিম, কৃষি অফিসার তিলক কুমার

ঘোষ, মৎস্য অফিসার সমীর কুমার সরকার, পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সুলতান মাহমুদ, উপজেলা প্রকৌশলী আবুল ফজল, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, পল্লী বিদ্যুতের ডিজিএম মো. মাহফুজুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এছাড়া উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুল আলম, সমাজসেবা অফিসার মো. আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুল্লাহ আল জাবির, কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো. নাসির উদ্দীন, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মনিরুজ্জামান, ফায়ার সার্ভিসের টিম লিডার মো. আব্দুস ছালাম, পল্লী দারিদ্র্য বিমোচন অফিসার মো. বিল্লাল হোসেন, সহকারী শিক্ষা অফিসার মৃন্ময় কুমার মন্ডল এবং সহকারী যুব উন্নয়ন অফিসার মো. আকরাম হোসেনসহ অন্যান্যরা।

সভা শেষে জেলা প্রশাসক কয়রা ভূমি অফিস ও সদর ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। পাশাপাশি পানিতে ডুবে মারা যাওয়া দুই পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন এবং মুন্ডা ও মাহাতো সম্প্রদায়ের মাঝে খাদ্য সহায়তা (ফুড প্যাক) প্রদান করেন।

মতবিনিময় সভায় উপস্থিত কর্মকর্তারা স্থানীয় উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com