শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কয়রায় নবনিযুক্ত ইউএনও মোঃ আব্দুল্লাহ আল বাকীর সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

কয়রা উপজেলা প্রতিনিধি,বিএম আলামিন ইসলাম:   |   মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ২২৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কয়রায় নবনিযুক্ত ইউএনও মোঃ আব্দুল্লাহ আল বাকীর সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
৫০

খুলনার কয়রা উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল বাকী স্যারের সঙ্গে আজ সৌজন্য সাক্ষাৎ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়রা উপজেলা শাখার নেতৃবৃন্দ।

সকাল ১১টায় ইউএনও কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে সংগঠনের পক্ষ থেকে নবনিযুক্ত ইউএনও স্যারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় কয়রার শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, প্রশাসনিক স্বচ্ছতা ও সামাজিক বৈষম্য নিরসনসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে গঠনমূলক আলোচনা হয়।

সাক্ষাতে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়রা উপজেলা শাখার সদস্য সচিব আব্দুল আল গালিব, মুখপাত্র আশিকুল ইসলাম জীবন, মুখ্য সংগঠক ইমদাদুল হক টিটু এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ আলম কিরন সহ আর ও অনেকে।

ইউএনও মোঃ আব্দুল্লাহ আল বাকী স্যার সংগঠনের প্রতিনিধিদের উদ্যোগের প্রশংসা করে বলেন, “তরুণ প্রজন্মের সচেতন ও দায়িত্বশীল অংশগ্রহণ একটি সমাজকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” তিনি ভবিষ্যতে উপজেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে এই ধরনের যুব নেতৃত্বকে পাশে থাকার আশ্বাস দেন।

সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন ইউএনও স্যারের দক্ষ নেতৃত্বে কয়রা উপজেলায় একটি বৈষম্যহীন, উন্নয়নবান্ধব ও প্রগতিশীল প্রশাসনিক পরিবেশ গড়ে উঠবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com