শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কয়রায় বনদস্যু গুমের মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন:

কয়রা (খুলনা) প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৪৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কয়রায় বনদস্যু গুমের মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন:
৭৮

খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের বনদস্যু আল আমিন সরদারকে গুমের অভিযোগে স্ত্রীর দায়ের করা মামলায় নিরীহ মানুষের হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন মহেশ্বরীপুর গ্রামের বাসিন্দা বিল্লাল সরদার। বৃহঃবার (৬ মে) দুপুর ৩ টায় কয়রা প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলন করেন বিল্লাল সরদার।

লিখিত বক্তব্যে তিনি জানান, মহেশ্বরীপুর গ্রামের আল আমিন সরদার দীর্ঘদিন যাবৎ সুন্দরবন কেন্দ্রীক বনদস্যুতার সাথে জড়িত। বনদস্যু আল আমিন সরদারের স্ত্রী রাবেয়া খাতুন গত ইং ১৬ এপ্রিল আমাদের দুই ভাইসহ সাত জনের নামে আদালতে তার স্বামীকে গুমের ঘটনা সাজিয়ে আমাদের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করেন। যার মামলা নং সিআর ২২৩/২৬ এবং মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। কিন্তু বনদস্যু আল আমিন সরদার কোথায় আছেন এ বিষয়ে আমরা কেউ অবগত নই। উক্ত মামলায় আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আনয়ন করা হয়েছে সেটি সম্পূর্ণ অসত্য,কাল্পনিক ও উদ্দেশ্যপ্রণোদিত। বনদস্যু আল আমিন সরদারের স্ত্রীর করা মামলার কারণে আমরা এলাকায় হয়রানি ও নির্যাতনের স্বীকার হচ্ছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মহেশ্বরীপুর ইউনিয়নের তথা স্থানীয় ইউপি সদস্য আঃ গণি ও মিজানুর রহমান, আব্দুল হান্নান সরদার। এসময় ইউপি সদস্যদ্বয় বলেন, “বিল্লাল সরদার ও হান্নান সরদার এলাকার নিরীহ মানুষ, কিন্তু বনদস্যু আল আমিন সরদারের স্ত্রী যে মামলা করেছেন সেটি আসলে ভিত্তিহীন ও হয়রানিমূলক। আমরা এই মিথ্যা মামলা থেকে অব্যহতির দাবি জানাচ্ছি”।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com