শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কয়রায় যৌথ অভিযানে জব্দকৃত ৭০০ কেজি কাকড়া অবমুক্ত

কয়রা(খুলনা)প্রতিনিধি :বিএম আলামিন ইসলাম :   |   রবিবার, ২৭ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ৭২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কয়রায় যৌথ অভিযানে জব্দকৃত ৭০০ কেজি কাকড়া অবমুক্ত
১৬

খুলনার কয়রায় বনবিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে জব্দকৃত ৭০০ কেজি কাঁকড়া শাকবাড়ীয়া নদীতে অবমুক্ত করা হয়েছে।

রোববার (২৭ জুলাই) কয়রা সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সঞ্জয়পাল এ আদেশ দেন।

ঘটনার সত্যতা স্বীকার করে কোবাদক ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান,শনিবার (২৬ জুলাই) বিকেলে সাড়ে ৩ টায় উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের চরামুখা খাল এলাকার কপোতাক্ষ নদীতে অভিযান চালানো হয়। তবে যৌথ অভিযানের খবর জানতে পেরে ৭০০ কেজি কাঁকড়া এবং একটি ইঞ্জিনচালিত ট্রলার ফেলে চোরাকারবারিরা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে কোবাদক ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন আরও জানান, জুন থেকে আগস্ট এই তিন মাস সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণ নিষিদ্ধ থাকে। এসময় চোরাকারবারিরা অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে এসব কাঁকড়া আহরণ করে নিয়ে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। এসময় ৭০০ কেজি কাঁকড়া ও ১টি ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com