শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

খরতাপে স্বস্তি: বেতাগীতে এসএসসি কেন্দ্রের বাইরে অভিভাবকদের পাশে ছাত্রদল নেতা রুহুল আমিন

মো:সৌরব বেতাগী বরগুনা প্রতিনিধি :-   |   রবিবার, ২৬ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

খরতাপে স্বস্তি: বেতাগীতে এসএসসি কেন্দ্রের বাইরে অভিভাবকদের পাশে ছাত্রদল নেতা রুহুল আমিন
১২

বেতাগীতে এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে মাননীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনির পক্ষে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিন-মোরশেদ রুহুল আমিন।

আজ বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের মাঝে বিশুদ্ধ খাবার পানি, স্যালাইন ও রুটি বিতরণ করা হয়। তীব্র গরমের মধ্যে এই উদ্যোগ অভিভাবকদের মাঝে স্বস্তি এনে দেয়।
উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিন-মোরশেদ রুহুল আমিন জানান,
“পরীক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও দীর্ঘ সময় কেন্দ্রের বাইরে অবস্থান করেন। এই গরমে তাদের কষ্ট কিছুটা লাঘব করার লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ। আমরা সবসময় মানুষের পাশে থাকতে চাই। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
এ বিষয়ে অভিভাবকরা বলেন,
“এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। প্রচণ্ড গরমে অনেক কষ্টে থাকতে হয়। আজ পানি ও খাবার পেয়ে অনেকটা স্বস্তি পেয়েছি। যারা এই আয়োজন করেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।”
স্থানীয়দের মতে, এমন মানবিক উদ্যোগ শুধু সাময়িক স্বস্তিই দেয় না, বরং সমাজে সহমর্মিতা ও সহযোগিতার একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com