শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

খাগড়াছড়িতে প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সাংবাদিকের ওপর হামলা

চট্টগ্রাম প্রতিনিধি:   |   মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

খাগড়াছড়িতে প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সাংবাদিকের ওপর হামলা
৭৩

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন প্রতিদিনের বাংলাদেশের রাঙ্গামাটি প্রতিবেদক মোহাম্মদ আলী।

 

উপজেলার ডিপি নোয়াপাড়া এলাকায় সোমবার সকালে এ ঘটনা ঘটে।আহত সাংবাদিক মোহাম্মদ আলী জানান, ওই এলাকায় দীর্ঘদিনের বিদ্যুৎ ও পানির সংকট নিয়ে তথ্য সংগ্রহ করতে গেলে একদল দুষ্কৃতকারী তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে মারধর করে সঙ্গে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। পরে তাকে পার্শ্ববর্তী একটি দোকানে নিয়ে দ্বিতীয় দফায় নির্যাতন করা হয়।

ভুক্তভোগী সাংবাদিকের অভিযোগ, ‘আজম’ নামের এক ব্যক্তির নেতৃত্বে ১৫ থেকে ২০ জন মিলে তাকে একটি খুঁটির সঙ্গে বেঁধে পৈশাচিক কায়দায় মারধর করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত লক্ষ্মীছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সাংবাদিক মহলে এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে লক্ষ্মীছড়ি থানার একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com