শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

খাগড়াছড়িতে শ্রেষ্ঠ যুব সংগঠন হিসেবে “আত্ম উন্নয়ন যুব সংঘ”- মনোনীত

দিদারুল হৃদয়ঃ গুইমারা প্রতিনিধিঃ   |   রবিবার, ১৯ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ১১৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

খাগড়াছড়িতে শ্রেষ্ঠ যুব সংগঠন হিসেবে “আত্ম উন্নয়ন যুব সংঘ”- মনোনীত
২৮

খাগড়াছড়ি জেলার যুব সমাজের অগ্রদূত সংগঠন “আত্ম উন্নয়ন যুব সংঘ” ২০২৫ সালের *শ্রেষ্ঠ যুব সংগঠন* হিসেবে মনোনীত হয়েছে। এ সাফল্য জেলার যুব সমাজের জন্য এক অনন্য অনুপ্রেরণা।

বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত জাতীয় যুব পুরস্কার অনুষ্ঠানে সংগঠনটিকে এই সম্মাননা প্রদান করা হবে।

আগামী ২১ অক্টোবর ২০২৫ জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তন কেন্দ্রে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব এর হাত থেকে পুরস্কার গ্রহণ করবে সংগঠনটি।

“আত্ম উন্নয়ন যুব সংঘ” দীর্ঘদিন ধরে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় বিভিন্ন সামাজিক সচেতনতা, শিক্ষামূলক কার্যক্রম, স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ এবং মানবিক সহায়তা দিয়ে কাজ করে যাচ্ছে। তাদের কাজ ইতোমধ্যেই স্থানীয় ও জাতীয় পর্যায়ে প্রশংসিত হয়েছে।

সংগঠনের সভাপতি মোঃ রাসেল রানা বলেন,

এটি আমাদের জন্য বড় একটি অনুপ্রেরণা। মহান আল্লাহর শুকরিয়া এবং সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা। এই সম্মাননা আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিলো।”

এই সাফল্যের জন্য সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ মুবিনুল ইসলাম খাগড়াছড়ি জেলার সর্বস্তরের মানুষ’কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com