শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

খাগড়াছড়ির সিন্দুকছড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইউপিডিএফের প্ররোচনায় উত্তেজনা সৃষ্টি

খাগড়াছড়ি প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৪৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

খাগড়াছড়ির সিন্দুকছড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইউপিডিএফের প্ররোচনায় উত্তেজনা সৃষ্টি
১২

খাগড়াছড়ির গুইমারা উপজেলার সিন্দুকছড়িতে ৮ম শ্রেণির এক পাহাড়ি স্কুলছাত্রী(১৪) গায়ে হাত লাগার ঘটনায় ইউপিডিএফের উদ্দেশ্যমূলক ষড়যন্ত্রের কারণে এলাকায় উত্তেজনা তৈরী হয়েছে ।

জানা যায়, আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) সকালে স্কুলে যাওয়ার পথে এক ব্যাবসায়ী কলা তোলার সময় ওই স্কুলছাত্রীর গায়ে হাত লেগে পড়ে গেলে তাকে উপস্থিত পাহাড়ি লোকজন মারধর করে। এক পর্যায়ে মব তৈরী করে।

খবর পেয়ে সিন্দুকছড়ি জোনের একদল সেনাসদস্য ও গুইমারা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করে। এতেও ইউপিডিএফের সমর্থিত পিসিপিসহ লোকজন বাধা প্রদান করে। স্থানীয় শিক্ষার্থীদের সাথে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছে। ঘটনাস্থলে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার আইরিন আকতার সেনাবাহিনী ও পুলিশ অবস্থান করছে। বর্তমানে এ নিয়ে উত্তেজনা চলমান রয়েছে।

স্হানীয়দের কথা বলে জানাগেছে স্কুল ছাত্রীর পিতা ইউপিডিএফের সক্রিয় সদস্য হিসেবে আটক হয়েছিল। যার ফলশ্রুতিতে তুচ্ছ ঘটনাকে বড় আকার ধারন করতে মরিয়া ইউপিডিএফ। গুইমারা উপজেলায় পাহাড়ী ও বাঙালী সাধারণ মানুষের বদ্ধমূল ধারনা আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ আগামী নির্বাচনকে সামনে রেখে গুইমারা উপজেলায় হট্রগোল সৃষ্টি করে পাহাড়ি বাঙালি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর পাঁয়তারা করছে যাতে তারা সাম্প্রদায়িক ইস্যুকে ভর করে সুবিধা করতে পারে এবং সেনাবাহিনীকে বিতর্কিত করতে পারে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com