শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

খালেদা জিয়ার মৃত্যুতে ময়মনসিংহ জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন খান মাহিনের গভীর শোক

মাহিন ময়মনসিংহ প্রতিনিধি:   |   মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ২২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

২১

সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ময়মনসিংহ জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন খান মাহিন।

আজ এক শোকবার্তায় তিনি বলেন,
“বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অন্যতম প্রেরণা। দেশের সংকটময় মুহূর্তে তিনি আপসহীন ভূমিকা রেখেছেন। তাঁর প্রয়াণে দেশ এক অভিজ্ঞ ও সংগ্রামী নেত্রীকে হারালো। আমি তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

তিনি আরও বলেন, এই মৃত্যু শুধু একটি রাজনৈতিক দলের জন্য নয়, বরং সমগ্র গণতন্ত্রকামী জনগণের জন্য এক অপূরণীয় ক্ষতি।

শোকবার্তায় মাহিন দেশবাসীর প্রতি আহ্বান জানান বিভাজন ভুলে মরহুমার জন্য দোয়া ও শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় ঐক্যবদ্ধ থাকার।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com