শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ছাত্রদল নেতার দোয়া মাহফিল ও জায়নামাজ বিতরণ

জবি প্রতিনিধি:   |   রবিবার, ১৭ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ৮১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ছাত্রদল নেতার দোয়া মাহফিল ও জায়নামাজ বিতরণ
১৫

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে দোয়া মাহফিল, আলোচনা সভা ও উপহারসামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

রোববার (১৭ আগস্ট) শেরে বাংলা নগরের বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আবাসিক প্রবীণদের মাঝে জায়নামাজ, তসবিহ ও বই বিতরণ করা হয়। পাশাপাশি আয়োজন করা হয় আলোচনা সভা ও মধ্যাহ্ন ভোজ।

কর্মসূচির উদ্যোগ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী কাজী জিয়াউদ্দিন বাসেত।

আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার কর্মময় জীবন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার আদায়ে তার দৃঢ় ভূমিকার কথা উল্লেখ করেন এবং তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। আলোচনায় অংশ নেন প্রবীণ হিতৈষী সংঘের সহ-সভাপতি অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এ এম হুমায়ুন রেজা কামাল, নির্বাহী কমিটির সদস্য খালেদা খানমসহ আবাসিক প্রবীণরা।

কাজী জিয়াউদ্দিন বাসেত বলেন, “প্রবীণরা জাতির অভিভাবক। তাদের দোয়া ও প্রার্থনাই আমাদের সবচেয়ে বড় শক্তি। খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্থতা এবং দেশের কল্যাণ কামনা করেই আজকের এই আয়োজন।”

পরে ছাত্রদল নেতারা প্রবীণদের সঙ্গে মধ্যাহ্ন ভোজে অংশ নেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com