শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাঞ্ছারামপুরে ছাত্রদলের দোয়া মাহফিল

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক :   |   শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৫৬৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাঞ্ছারামপুরে ছাত্রদলের দোয়া মাহফিল
৫৯

চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় বাঞ্ছারামপুরে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা, পৌর ও সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিলে বিএনপির সাবেক ছাত্রনেতা শহীদ নয়নসহ সকল শহীদ ও মরহুম নেতাকর্মীর রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি বাঞ্ছারামপুরে ধানের শীষের বিজয় নিশ্চিত হওয়া, দেশ ও এলাকা কুচক্রী মহলের অপতৎপরতা এবং নাস্তিক্যবাদী অপচেষ্টা থেকে রক্ষা পেতে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
বাঞ্ছারামপুর পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইব্রাহিম সরকার, সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও পৌর ছাত্রদলের সাবেক সদস্যসচিব মনিরুল হাসান আব্দুল্লাহ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এম. এ. রোমান আহমেদ, সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আজিজ শাওন, সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সিফাত আহমেদ, পৌর ছাত্রদল নেতা ইমন আহমেদ, কলেজ ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, উপজেলা ছাত্রদলের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক ডালিম, তেজখালী ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আরিয়ান সরকার, ছাত্রদল নেতা নাকিব, জামির, বাবু, আশিক, শুভ, শান্ত, সাইদুরসহ বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী।

দোয়া মাহফিল পরিচালনা করেন বিশিষ্ট আলেম মাওলানা আবু বকর সিদ্দিক আইয়ুবী।

নেতাকর্মীরা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের অবিচ্ছেদ্য প্রতীক। তাঁর দ্রুত সুস্থতা ন্যায়-অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে আরও শক্তিশালী করবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com