শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

খুনি হাসিনা তার দোসরদের ফাঁসি দিতে হবে: শাহজাহান চৌধুরী

নুরুল কবির:   |   রবিবার, ২৫ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ৭৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

খুনি হাসিনা তার দোসরদের ফাঁসি দিতে হবে: শাহজাহান চৌধুরী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর সাবেক সংসদ সদ‌স‌্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা দেশকে সবদিক দিয়ে ধ্বংস করে দিয়েছেন। দেশের অর্থনীতি, রাজনীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দেশের শিক্ষাব্যবস্থা, আইনের শাসন, ভোটারব্যবস্থা সবকিছু ধ্বংস করে দিয়েছেন। দুর্নীতিতে গোটা দেশ ছেয়ে গেছে।

শুক্রবার (২৩ আগস্ট) নগরীর দেওয়ানবাজারের মহানগরী জামায়াত কার্যালয়ে থানা প্রতিনিধি সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহস্রাধিক ছাত্র-জনতাকে হত্যার জন্য অবিলম্বে মানবতাবিরোধী অপরাধে খুনি হাসিনাসহ তার মন্ত্রী-এমপি ও দলীয় নেতাকর্মীদের গ্রেফতার করে ফাঁসির দাবি জানান।

তিনি বলেন, মানুষের ঘরে ঘরে আল্লাহ দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে হবে। জামায়াতে ইসলামীর জনশক্তিদের নিজেদের পরিবার, প্রতিবেশি ও আত্মীয়-স্বজনের হক আদায় করতে হবে।

সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমীর ড. আ জ ম ওবায়েদুল্লাহ ও মুহাম্মদ নজরুল ইসলাম, সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, নগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস, সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com